আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতাঃ “সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা” এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসের তাৎপর্য তুলে ধরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. বখতিয়ার আল মামুন (আরএমও) সেনেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, সিনিয়র ষ্টাফ নার্স মিনতি হালদার, সেবিকা ইনচার্জ মাধবী গাইন প্রমুখ।