আগৈলঝাড়ায় গৃহবধুকে মিথ্যা অপবাদ দেয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ আগৈলঝাড়ায় গৃহবধুকে মিথ্যা অপবাদ দেয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশকে জানানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রত্মপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের নরেন সরকারের স্ত্রী মনিকা সরকার পিতার বাড়ি জল্লা ইউনিয়নের মাদ্রা গ্রামে বসবাস করত। মনিকার ভাই ইন্দেজিত ও অজিত উপজেলা সদরে বসবাস করায় বোন মনিকা পিতার সম্পত্তি দেখাশুনা করত। এতে একই বাড়ির ব্রজবাসী হালদারের ছেলে অবনী হালদারসহ অন্যন্যাদের সমস্যা হত। বৃহস্পতিবার সকালে এনিয়ে অবনী হালদার মনিকাকে আপত্তি জনক ভাষায় গালাগালসহ মিথ্যা অপবাদ দেয়।  এ ক্ষোভে মনিকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। বাড়ির লোকজন মুমুর্ষ অবস্থায় মনিকাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশকে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।