× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

আগৈলঝাড় প্রতিনিধি(অমিয় কর)

আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ দুই জন গ্রেফতার

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
ছাত্রদলের আহ্বায়কসহ দুই জন গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ দুইজনক প্রতিপক্ষের হাতে হামলার শিকার। স্থাণয়িদের মাধ্যমে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে ১৫১ ধারায় বরিশাল আদালতে প্রেরন করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিদুল মোল্লা ও গৈলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ফড়িয়া শুক্রবার শিহিপাশা (কুমারভাঙ্গা) গ্রামের জনৈক আজিজ হাওলাদারের বাড়িকে ইফতারের দাওয়াতে যায়।

ইফতার শেষে সন্ধ্যার পরে বাড়ি ফেরার পথে শিহিপাশা নামক স্থানে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা লোকজন তাদের মারধর। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে খবর দিলে এসআই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করেন।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, প্রতিপক্ষের হাতে হামলার শিকার হয়ে আহত দুই জনকে পুলিশ গিয়ে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে।

এ ঘটনায় কেউ বাদী হয়ে মামলা না করায় উল্লেখিত দুই জনকে ১৫১ ধারায় আটক দেখিয়ে শনিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..