× Banner
সর্বশেষ
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও গৈলার ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দির প্রাঙ্গণে নববর্ষ উপলক্ষে প্রথম বারের মতো বর্ষবরনের শোভাযাত্র, সাংকৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী অফিসার লিখন বনিকের

উপস্থিতিতে বর্ষ বরণের শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়মে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সরকারে বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী, বিএনপির সিনিয়র নেতাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন গৈলা গ্রামের ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দির প্রাঙ্গণে প্রথম বারের মতো সকালে মাঙ্গলিক ক্রিয়া-কর্ম শেষে বর্ষ বরণের শোভাযাত্রা শেষে বিকেলে মন্দির উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সভাপতি ড. বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ দাস, গৈলা ইউপি’র সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত, হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সদস্য ও বরিশাল জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সঞ্জয় গুপ্ত, মেলা উদযাপন কমিটির আহব্বায়ক দিলীপ কর্মকার, বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য হেমায়েত তালুকদার, উপজেলা

বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা প্রমূখ। পরে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন
অতিথীরা।


এ ক্যটাগরির আরো খবর..