× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়া উপজেলা ভোট যুদ্ধে লড়বেন চেয়ারম্যান দুইজন সহ ১২ প্রার্থী

Dutta
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০২৪
আগৈলঝাড়া উপজেলা নির্বাচনের যুদ্ধে

বরিশালের আগৈলঝাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রবিবার একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় উপজেলায় ভোট যুদ্ধে লড়বেন ২ চেয়ারম্যান ও ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটারর্নিং অফিসার বাসুদেব সরকার জানান, ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ তালুকদার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সূত্র মতে, চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এবং যতীন্দ্র নাথ মিস্ত্রী।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ আকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, ছাত্রলীগ কর্মী সঞ্জয় বাড়ৈ, নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মলিনা রানী রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাফিজা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য পবিত্র রানী রায়, উপজেলা মহিলা আওয়মী লীগের সাবেক প্রচার সম্পাদক, মুক্তিযোদ্ধার সআন্তান রিপা বেগম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার। ইসি সূত্র মতে, সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে।


এ ক্যটাগরির আরো খবর..