× Banner
সর্বশেষ
হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত

বরিশালের পয়সারহাট-আগৈলঝাড়া-বরিশাল মহাসড়কের আগৈলঝাড়ার রথবাড়ি এলাকায় বালু বাহী ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পোনা মাছ ব্যবসায়ি ভ্যানচালক শাজাহান সিকদার নিহত হয়েছেন। রবিবার ভোরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাজাহান সিকদার গৌরনদীর চাঁদশী এলাকার বাদামতলা গ্রামের বাসিন্দা। তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনার পর পরই স্থানীয়রা আহত পোনা মাছ বিক্রেতা ভ্যান চালক শাজাহান সিকদারকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..