× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বরিশাল প্রতিনিধি

আগৈলঝাড়ায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
আগৈলঝাড়ায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার

ছাত্রদল নেতার মোটরসাইকেল ভাংচুর ও ছিনতাই মামলায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা জাকির হোসেন বাকাল গ্রামের মো. জোনাবালীর ছেলে।থনা পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে গৈলা বাজারে বসে প্রকাশ্যে যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে গুরুতর আহত করে তার মোটরসাইকেল ভাংচুর করে ছিনিয়ে নেয়া হয়।

ওই ঘটনায় ছাত্রদল নেতা রাতুল ইসলাম বাদি হয়ে আগৈলঝাড়া থানায় ২০২৫ সালের ১২ জানুয়ারি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকেই জাকির হোসেন দীর্ঘদিন পলাতক ছিলো। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে বাকাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।####


এ ক্যটাগরির আরো খবর..