বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনকে আরও শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের গণ-মতবিনিময় সভা বুধবার বিকেলে বাকাল ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। এর আগে গৈলা, রাজিহার, বাগধা, রত্নপুর ইউনিয়নে দলের অনুরুপ মতমিনিময় সভা দলের ইউনিয়ন আহবায়কদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ওই সকল সভায় বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে। বর্তমারে ছাত্র জনতার আন্দোলনে অন্তবর্তিকালীন সরকারের সময়ে দলকে তৃণমুল থেকে আরও শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ্যভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসীদল তাই জনগনের ধাওয়া খেয়ে দেশে থেকে পালিয়ে গেছে। তার পালিয়ে গেলেও বিভিন্ন ষডযন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বিভিন্ন ইউনিয়নে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তব্য রেখেছেন উপজেলা বিএনপি’র আহবায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায়ক মো. হাফিজজুর রহমান শিকদার, শাহ মোহাম্মাদ বখতিয়ার, মো.আবুল হোসেন মোল্লা, সারোয়ার হোসেন মিয়া, শামছুল হক খোকনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা।