× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা

বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামত জ্বালানি তেল না দেওয়ায় পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত. সাত্তার সরদারের ছেলে ও উপজেলা যুবদল কর্মী মো. জাহাঙ্গীর সরদার বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গিয়ে দেড়শত লিটার ডিজেল দাবী করেন। এসময় পাম্প ম্যানেজার মো. জহিরুল ইসলাম তেল সংকটের কথা জানিয়ে এত পরিমান তেল দেয়া সম্ভব নয় জানালে পুলিশের এসআই মনিরুল ইসলামের উপস্থিতিতে ম্যানেজারের উপর অতর্কিত হামলা চালায় যুবদলকমী জাহাঙ্গীর সরদার।

হামলার পরেই পাম্প ম্যানেজার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও থানার ও ওসি মোহাম্মাদ মাসুদ খানকে হামলার ঘটনা জানান।
আগৈলঝাড়া ফিলিং স্টেশনের ম্যানেজার মো.জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চাহিদামত তেল দিতে না পারায় তার উপর জাহাঙ্গীর নামে এক ব্যক্তি হামলা করেছে। আমি বিষয়টি নির্বাহী কর্মকর্তা ও ওসি স্যারকে জানিয়েছি।

এব্যাপারে অভিযুক্ত উপজেলা যুবদল কর্মী জাহাঙ্গীর সরদার বলেন, আমার এলাকার খালেক হাওলাদারের একটি বঅলকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলাম। এ কারনে পাম্পের লোকজন আমার উপর হামলা করেছে।

এ ব্যাপারে পাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো.মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা হাতাহাতির ঘটনা দেখে এগিয়ে এসে নিবৃত করি। পরে জানতে পারি জাহাঙ্গীর নামে এক ব্যক্তি একটি বোরো ব্লকের জ্বালানি তেলের জন্য সুপারিশ করেছিল। পাম্পেরে লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কাছে যেতে বলায় এই হামলার ঘটনা ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..