× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় ঈদে ১৩ হাজার ২শ ৩৫টি পরিবারকে সরকারের খাদ্য সহায়তা বিতরণ উদ্বোধন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

পবিত্র ঈদ-উল-আযহা পালনে খাদ্য সহায়তা হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের দুঃস্থদের মধ্যে সরকারের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ২৪৭৫ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারেফ হোসেন।
সূত্র মতে, সরকার ইদ উল আযহা পালনে অসহায় ও দুঃস্থদের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ১৩২দশমিক ৩৫ মেট্টিক টন চাল বরাদ্দ করেছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারেফ হোসেন জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে পবিত্র ঈদ-ইল-আযহা পালনের জন্য অতি দরিদ্র ও দুঃস্থদের ঈদে খাদ্য সহায়তা প্রদান করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ১৩ হাজার ২শ ৩৫টি দুঃস্থ পরিবারের জন্য ১০ কেজি হারে ১৩২.০৭০ মেট্টিক টন বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল উপজেলা নির্বাহী অফিসার ১০ জুন প্রত্যেক চেয়ারম্যানের নামে পৃথক পৃথক ডিও লেটার প্রদান করেছেন। ঈদের আগেই সকল ইউনিয়নে চাল বিতরণ করা হবে।

উপজেলায় জনসংখ্যা হারে রাজিহার ইউনিয়নে ২৯৪৭ পরিবার, বাকাল ইউনিয়নে ২৬০২ পরিবার, বাগধা ইউনিয়নে ২৭৩৮ পরিবার, গৈলা ইউনিয়নে ২৪৭৫ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ২৪৭৩ পরিবারসহ পাঁচটি ইউনিয়নে মোট ১৩হাজার ২শ ৩৫ পরিবার এই চাল সহায়তা পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..