× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক

আগুন আতংকে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক স্থগিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
বৈঠক স্থগিত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের মতো আলোচনায় বসেছিল জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় বৈঠক স্থগিত করে সবাইকে নিরাপদে বের হয়ে যাওয়ার আহবান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ ঘটনা ঘটে।

বৈঠক চলাকালেই ফায়ার সতর্কতা সক্রিয় হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তখন রাজনীতিকরা হুড়োহুড়ি করে নিচে নেমে গিয়ে নিরাপদে অবস্থান নেন।

এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

ধারণা করা হচ্ছে, ভবনের কোনো অংশে কেউ সিগারেট বা আগুনের কোনো কিছু ফেলে থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের মতো আলোচনায় বসেছিল জাতীয় ঐকমত্য কমিশন। সকাল সাড়ে ১১ টার পরে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান, তারা আলোচনায় অংশ নেবে না। পরে বিএনপির প্রতিনিধি দল ওয়াক আউট করে। অবশ্য কিছু সময় পর বিএনপি আবার আলোচনায় যোগ দেয়।


এ ক্যটাগরির আরো খবর..