× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
সম্প্রীতির বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এস জিলানী বলেছেন, ২০২৬ সালের  জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্ব আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ।

আগামীর বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ। সন্ত্রাস,চাঁদাবাজ,দখলদার ও দুর্তীতি মুক্ত বাংলাদেশ।

বুধবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া  উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল।বিএনপি মুক্তিযুদ্ধের দল। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গানে নেতৃত্ব দিয়েছেন।যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।তাই আমি তার আদর্শকে হৃদয়ে ধারন ও লালন করে বিএনপি করি।

স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমাবেশে আগত জনগণের উদ্দেশ্যে এস এম জিলানী বলেন,সম্প্রদায়িক সম্প্রীতির জনপদ এই কোটালীপাড়া উপজেলা। আমাদের এই সম্প্রীতি বজায় রাখতে হবে।আপনারা আমাকে একটি বার সুযোগ দিন।আমি আপনাদের সেবা করতে চাই।আপনাদের সেবক হয়ে থাকতে চাই।আপাদের সমস্যার কথা বলার জন্য আমার কাছে যেতে হবে না। আমি নিজেই  সমস্যার কথা শুনতে আপনাদের কাছে ছুটে আসবো এবং সমাধাণ করার চেস্টা করবো।

উপজেলা বিএনপির সভাপতি এস এস মহিউদ্দিনের সভাপতিত্ত্বে সম্প্রীতির সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল খায়ের,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,ভাঙ্গারহাট বনিক সমিতির সভাপতি শ্যাম বাড়ৈসহ বিভিন্ন ধর্মীয় নেতা ও দলীয় নেতাকর্মী বক্তব্য রাখেন।

এদিকে বিকেল ৪ টায় সমাবেশ শুরু হয়ে রাত ৭ টায় শেষ হয়।এ আগে দুপুর থেকে ঢাক, ঢোল নিয়ে নেচে গেয়ে দলীয় নেতা কর্মীরা সমাবেশস্থলে যোগ দেয়।সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ন হয়ে যায়।

সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..