× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি

আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর: ফখরুল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা হাস্যকর: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে তখন সেটা জনগণ ও আমাদের কাছে হাস্যকর মনে হয়। আওয়ামী লীগের সরকার পুরোপুরি আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর হয়ে পড়েছে।

জনগণ থেকে এই সরকার বিছিন্ন হয়ে গেছে। এ সরকারের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয় তার প্রমান কলাবাগানের মা ও ছেলে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে এই সরকার কতটা স্বৈরাচারী।’
মঙ্গলবার(২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন দেশ ইতোমধ্যে আওয়ামী লীগকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে। তার প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আর দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পশ্রয়ে এখন মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আইনের শাষন বলতে দেশে কিছু নেই। এটার প্রমান হচ্ছে ঢাকা কলেজ ও নিউ মার্কেট হওয়া হামলার ঘটনা। পত্র পত্রিকায় আসলো হামলায় জড়িত আওয়ামী লীগ আর মামলা হল বিএনপির নামে। তিন দিনের রিমান্ড ও নেওয়া হল। আর এসব এখন কিছু কিছু মিডিয়া তুলেও ধরছে।’

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ দল এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..