× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: মোশাররফ

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এমপি-মন্ত্রীরাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরাই মাদক ব্যবসা করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মাদকের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে। মাদকের গডফাদারদের আড়াল করতেই সাধারণ মানুষের ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে।’ খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আদালতের হাতে নয়, সরকারের হাতেই বেগম খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে। যতই জামিন নেয়া হোক না কেন সরকার না চাইলে তার মুক্তি হবে না।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গায়ের জোরে আরেকটি বাকশালী সরকার প্রতিষ্ঠা করতে চায়। গাজীপুর নির্বাচনে ভোটে কারচুপি করতেই সংসদ সদস্যরা যাতে জনসংযোগ করতে পারে সেজন্য নতুন আইন তৈরি করা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..