× Banner
সর্বশেষ
দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ)

আওয়ামীলীগ সরকার ছাড়া দেশ অন্য কারো হাতে নিরাপদ নয় -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
দেশ অন্য কারো হাতে নিরাপদ নয়

আওয়ামীলীগ সরকার ছাড়া দেশ অন্য কারো হাতে নিরাপদ নয় । আজ ধারাবাহিক ভাবে দেশে আওয়ামীলীগ সরকার রয়েছে বলেই সর্বত্রই উন্নয়নের চিত্র দৃশ্যমান হয়ে ভাসছে। বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

আজ শুক্রবার সকাল বেলা ১১টায় চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজ মাঠে নওগাঁর সাপাহারে উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাহিমা আক্তার এর সভাপতিত্বে মহিলা আওয়ামীলীগের এর সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনার সঞ্চালনায় উক্ত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পারভিন আক্তার সভাপতি মহিলা আওয়ামীলীগ নওগাঁ জেলা শাখা, সোমা মজুমদার সহ-সভাপতি মহিলা আওয়ামীলীগ নওগাঁ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শিরীন রুখসানা সাবেক যগ্ম-সাধারণ সম্পাদক মহিলা আওয়ামীলীগ নওগাঁ,

এসময় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ বক্তব্য প্রদান করেন।

শেষে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় ফাহিমা আক্তার সভাপতি ও সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা’র নাম ঘোষনা করেন খাদ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..