× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

আইসিসি পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড দেবে

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল পাকিস্তান। আগামী ২১ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড পুরস্কার দিবে আইসিসি। অধিনায়ক মিসবাহ-উল-হকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

বর্তমান রেটিং পয়েন্ট পদ্ধতিতে এবারই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। ২০০৩ সাল থেকে এ পদ্ধতি চালু হয়। এবারের ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ জিতে পাকিস্তান। দারুণ পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে মিসবাহর দল।

পুরস্কারটি হস্তান্তর করবেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন। পুরস্কার দেওয়ার পর সংবাদ সম্মেলনেও আসবেন রিচার্ডসন।

নিজেদের পাশাপাশি অন্যান্য দলগুলোর পারফরম্যান্সেও ‘ভালো-খারাপ’ পারফরম্যান্সে শীর্ষে উঠে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে অস্ট্রেলিয়া। ফলে শীর্ষস্থান হারায় তারা। ভারত ওয়েস্ট ইন্ডিজে চার ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়। বৃষ্টির কারণে শেষ টেস্ট ম্যাচটি জিততে পারেনি কোহলির দল। ওই ম্যাচ জিততে পারলে পাকিস্তানকে টপকে ভারত শীর্ষস্থানে যেত। বৃষ্টিতে টেস্ট ড্র হওয়ায় পাকিস্তান শীর্ষস্থানে উঠে আসে।

১১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আসে পাকিস্তান। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ১১০। তিনে ও চারে থাকা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্ট ১০৮। এরপর আছে দক্ষিণ আফ্রিকা (৯৬), শ্রীলঙ্কা (৯৫), নিউজিল্যান্ড (৯৫), ওয়েস্ট ইন্ডিজ (৬৭), বাংলাদেশ (৫৭), জিম্বাবুয়ে (৮)।


এ ক্যটাগরির আরো খবর..