× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎

পিএসসিতে আর থাকছে না এমসিকিউঃ মোস্তাফিজুর রহমান।

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এ বছর থেকে প্রাথমিক ও সমাপনী পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

আজ মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য পৃথক পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা বা ওয়ার্ডভিত্তিক এই বৃত্তি দেয়া হচ্ছে। তবে এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি প্রমুখ।

আগামী নভেম্বরের মাঝামাঝিতে চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই হিসেবে পিইসি শুরুর মাত্র ৯ মাস আগে পরীক্ষা পদ্ধতি সংস্কারের কথা বলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..