× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

আইনগতভাবে হাউজিংপ্রকল্পগুলোকে জমি ক্রয়ের উদ্যোগ নিতে হবে: ভূমি মন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুন, ২০১৮

ঢাকা, ২০/০৬/২০১৮ খ্রি. (বুধবার)

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, সরকারের পূর্বানুমতি নিয়ে আইনগতভাবে হাউজিং প্রকল্পগুলোকে জমি ক্রয় করার উদ্যোগ নিতে হবে।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন হাউজিং প্রকল্পের অভ্যন্তরিস্থ সরকারি জমি উদ্ধার সংক্রান্ত সভায় হাউজিং প্রকল্পের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময়কালে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, সরকারের নির্ধারিত সিলিং এর বাইরে জমি ক্রয় করা যাবে না। সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি জমি জবর দখল বা অপব্যবহার না করে সেগুলোকে জনস্বার্থে সরকারকে উদ্ধার কাজে সহায়তা করতে হবে। মন্ত্রী জেলা প্রশাসকদের কাছ থেকে সারাদেশের হালনাগাদ খাস জমির তথ্য নিয়ে হাউজিং প্রকল্পের অভ্যন্তরে থাকা সরকারি জমির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃ মন্ত্রণালয় সভা আহ্বানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল, অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ, নাভানা রিয়াল এস্টেট, ইউনাইটেড ল্যান্ড পূর্বাচল সিটি, বিশ্বাস বিল্ডার্স এর প্রতিনিধিগণ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামস্ আল মুজাদ্দেদ উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..