× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

আইএস সদস্যরা অর্ধেক বেতন পাবে!

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) হয়ে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাওয়া সদস্যরা এখন থেকে অর্ধেক বেতন পাবে। অর্থ সংকটে পড়ায় আইএসের মূল নেতৃত্ব এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যৌথভাবে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। এই জোটে সরাসরি অংশ না নিলেও আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে রাশিয়াও। এসব হামলায় আইএস দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ার রাকায় আইএস খিলাফতের কোষাগার ‘বায়তুল মাল আল-মুসলিম’ প্রায় এক মাস আগে আইএস সদস্যদের বেতন কমানোর ঘোষণা দেয় বলে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ‘টাইডাল ওয়েব টু’ নামে আইএসবিরোধী হামলা চালিয়ে যাচ্ছে। বেতন কমানোর সিদ্ধান্ত থেকে প্রতীয়মান হয়, আইএসের কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে। জোটের হামলায় আইএসের নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্র, সামরিক আস্তানা ও যুদ্ধের রসদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এসবের অবস্থান লক্ষ্য করেই হামলা চালাচ্ছে জোট।


এ ক্যটাগরির আরো খবর..