× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিআরও, আইইবি

আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) এর নাম ফলক উন্মোচন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পেশাজীবীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র উদ্যোগে আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) এর স্থায়ী ক্যাম্পাসে নাম ফলক উন্মোচন করা হয়।
আজ শনিবার (১৪ জানুয়ারি,২০২৩, সকাল ১১ টায়) মুন্সিগঞ্জ গজারিয়ায় আইইবির নির্বাহী কমিটির উপস্থিতিতে ফলক উন্মোচন করা হয়েছে।
নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ নূরুল হুদা,সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শীবলু, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন,প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী রনক আহসান, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবুল কালাম হাজারীসহ কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক প্রকৌশলী ড. এম শামীম জেড বসুনিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর, সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়াসহ প্রস্তাবিত আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কর্মকর্তাবৃন্দ৷
উল্লেখ্য যে, বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার প্রসার করার লক্ষ্যে আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে৷


এ ক্যটাগরির আরো খবর..