× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

অ্যাপল সন্ত্রাসীর ফোনও আনলক করবে না!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: অ্যাপল তার ভোক্তাদের কাছে এতটাই প্রতিশ্রুতিবদ্ধ যে, যেকোনো মূল্যে তাদের নিরাপত্তা রক্ষা করতে বদ্ধপরিকর তারা। সন্ত্রাসী হোক বা অন্য কেউ, ভোক্তা তাদের কাছে ভোক্তাই। তাদের ব্যক্তিগত গোপনীয় রক্ষা করাই অ্যাপলের কাজ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে স্যান বার্নারদিনোয় বন্দুকধারীদের গুলিতে ২২ জন নিহত হয়। হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুক ঘটনাস্থলে মারা যায়। ফারুক অ্যাপলের আইফোন ব্যবহার করতেন। তার আইফোন এখন এফবিআইয়ের হাতে। কী আছে তার আইফোনে- জানতে চায় এফবিআই। কিন্তু পাসকোড তো নেই। পাসকোড শুধু ফারুকই জানতেন।

অ্যাপল তার কোনো ভোক্তার ফোনের তথ্য কাউকে দেয় না। এই কারণে এফবিআই আদালতের স্মরণাপন্ন হয়। আদালত অ্যাপল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ফারুকের আইফোন চালু করার ব্যবস্থা করতে। কিন্তু অ্যাপল এই নির্দেশ প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার চাইছে, অ্যাপল এমন এক নজিরবিহীন উদ্যোগ নিক, যার ফলে ভোক্তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়–ক। আমরা এর বিরোধিতা করছি।

২০১৪ সাল থেকে অ্যাপলের আইফোনের তথ্য-উপাত্ত কোনো মতে কেউ দেখতে পারে না। আইফোনের পাসকোড ১০ বার ভুলভাবে প্রেস করলে স্বয়ক্রিয়ভাবে তথ্য-উপাত্ত নষ্ট হয়ে যায়- যদি এই অপশনটি ভোক্তা চালু করে রাখেন। তা ছাড়া আইফোনে এটি এমন এক অপশন যেখানে অ্যাপলের কর্মীরও প্রবেশ করতে পারেন না।

ফারুকের আইফোনের পাসকোড সম্ভবত চার অঙ্কের। ফলে পাসকোড বের করতে হলে সম্ভাব্য ১০ হাজার পাসকোড সার্চ করতে হবে। কিন্তু ১০ বার ভুল পাসকোড দিয়ে সার্চ দিলেই ফোন ডাটা স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..