× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

বডিগার্ড-প্রটোকল ছাড়াই নিজেই ব্যাগ নিয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষা করছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

ইতালি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় ভিয়েনার রেলস্টেশনে লাগেজ হাতে বয়স্ক এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ছবিতে বয়স্ক যে ভদ্রলোককে দেখতে পাওয়া যাচ্ছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি ইউরোপের দেশ অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভন দ্য ব্যালন

প্রেসিডেন্টের পাশে কোনো দেহরক্ষী বা প্রটোকল নেই। নিজেই বয়ে বেড়াচ্ছেন নিজের লাগেজ। এমন দৃশ্যে প্রেসিডেন্টকে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ইতালি যাওয়ার আগে ২২ নভেম্বর ছবিটি তার ভেরিভায়েড ফেসবুক ও টুইটারে পোস্ট করেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘মেরানোতে (ইতালি) যাচ্ছি। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও সাউথ টাইরল প্রদেশের গভর্নর আরনো কমপ্যাটচারের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা সাউথ টাইরল প্যাকেজের ৫০ বছর পূর্তি উদযাপন করব।’

প্রায় প্রতিটি দেশেই রাষ্ট্রের ভিভিআইপি ব্যক্তিরা রাস্তায় বের হলেই চোখে পড়বে লম্বা প্রটোকল ও বডিগার্ডদের বহর। তাদের নিরাপত্তার স্বার্থেই এ প্রটোকল দেয়া হয়। এতে কিছুটা হলেও সাধারণ ব্যক্তিদের চলাফেরায় কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়।

কেউ কেউ বলছেন, প্রেসিডেন্টকে এমনই হওয়া উচিত। আবার কেউ বলেছেন, যেখানে বিশ্বের সব দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তা বডিগার্ড ও প্রটোকল নিয়ে চলাফেরা করেন সেখানে এই প্রেসিডেন্টের লাগেজ বহন করার মতো কেউ নেই।


এ ক্যটাগরির আরো খবর..