× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

admin
হালনাগাদ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীতে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযুক্ত আসামি হাসান মোহাম্মদ রাশেদ। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখার ক্যাশ কর্মকর্তা ছিলেন এবং একই জেলার  দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মাজার এলাকার আবদুল মালেকের ছেলে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে এ মামলা করেন।

দুদক নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখায় কর্মরত অবস্থায় কর্মকর্তা (ক্যাশ) হাসান মোহাম্মদ রাশেদ পাঁচজন গ্রাহকের নগদ টাকার জমা ভাউচার জালিয়াতির মাধ্যমে মোট ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাত করে। একই সঙ্গে আত্মসাত করা টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন তিনি। ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বরের মধ্যে ওই আত্মসাতের ঘটনা ঘটে। আত্মসাতের অভিযাগ ওঠার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রাশেদকে সাময়িক বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে

দুদকের সমন্বিত নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক (ডিডি) সৈয়দ তাহসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি দুদক তদন্ত করবে। তবে অভিযুক্ত কর্মকর্তা অপর একটি মামলায় গ্রেপ্তার হয়ে নোয়াখালী জেলা কারাগারে রয়েছে। গ্রেপ্তারের পর ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করে।


এ ক্যটাগরির আরো খবর..