× Banner
সর্বশেষ
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম

আঞ্চলিক প্রতিনিধি

অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
অর্জুনকে যুদ্ধে কনভেন্স

কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে চায়নি। সেই সংকট সময়ে শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধের রণাকৌশল জ্ঞান দান করে যুদ্ধে নামিয়ে বিজয়ী করিয়েছেন। তাইতো অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা। বলেছেন বিএনপি চেয়ার পার্সনের উপদেস্টা গৌরনদী- আগৈলঝাড়ার সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

আজ ২১ সেপ্টেম্বর রবিবার ব গৌরনদী উপজেলা অডিটরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৌরনদী পূজা উদযাপন কমিটি ও পূজামন্ডপ কমিটির সভাপতি সম্পাদক বৃন্দদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিটি ধর্মের বৈশিষ্ট হচ্ছে মানুষের ক্ষুদ্র জীবনে মানবীয় গুণাবলী অর্জন করা। নিজ ধর্মের মধ্যে থেকে সকল ধর্ম বর্ণের মানুষদের নিয়ে মানবীয় সমাজ তৈরি করাই হচ্ছে প্রতিটি ধর্মের মতবাদ।

গৌরনদী পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু , পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ জাকির শরিফ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পূজা উদযাপন কমিটি সহ-সভাপতি নির্মল হালদার ,প্রেমানন্দ ঘরামী, (অবঃ) এসপি শান্তনু ঘোষ,,সাধারন সম্পাদক মানিক লাল আচার্য্য কোষাধক্ষ্য শ্রীকৃষ্ণ চক্রবর্তী,সদস্য সুধীর চন্দ্র দেবনাথ,সুদাম পাল, বঙ্কিম কর্মকার, শান্তি রঞ্জন সোম, পূজাউদযাপন কমিটির অনান্য সদস্য এবং বিএনপি-র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..