× Banner
সর্বশেষ
টানা ভারী বর্ষণে ডুবল পাইকগাছা; মৎস্যঘের ও পুকুর ভেসে ব্যাপক ক্ষতি, পানিবন্দী হাজারো মানুষের জনজীবন চরম বিপর্যস্ত পাইকগাছায় সরকারি জমি ও নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান; ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১ কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ জনসংখ্যা হ্রাসে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম হাতে নিচ্ছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র

ডেস্ক

জুলাই এর ৩-৪ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৩০ জুন, ২০২৪
রাজধানীতে পূর্ণ রূপে হাজির বর্ষা

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। জুলাই মাসের ৩-৪ তারিখ পর্যন্ত মাঝারি এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে সারা দেশে।

জুলাই মাসের ৩-৪ তারিখ পর্যন্ত মাঝারি এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে সারাদেশে। প্রতীকী ছবি

রোববার (৩০ জুন) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যা জানতে পেয়েছি, তাতে মোটামুটি জুলাই মাসের তিন থেকে চার তারিখ পর্যন্ত বৃষ্টির এ ধারাটা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। এতে কোথাও কোথাও ভারি বৃষ্টি, কোথাও কোথাও হালকা বৃষ্টি ও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে।’

‘বৃষ্টিপাতের ধারা এভাবেই থাকবে– কোথাও ১০০ মিলিমিটার ওপরে বৃষ্টিপাত হবে। কোথাও ৩০-৪০ মিলিমিটার। এবং এলাকার ধরন অনুযায়ী কোথাও কোথাও কম-বেশি হতে পারে।’

সিলেটে বৃষ্টিপাতের বিষয়ে তিনি বলেন, ‘সিলেটে গত কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও সামনে বৃষ্টিপাত বাড়বে। কয়েক দিনের মধ্যে উজানে ভারতের আসাম ও মিজোরামে বৃষ্টিপাত বাড়বে।’

সিলেট ও আশপাশের অঞ্চলে বৃষ্টিপাত কমলেও চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগসহ অন্যান্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে বলে জানান এ আবহাওয়াবিদ।


এ ক্যটাগরির আরো খবর..