× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

আউশকান্দিতে সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে প্রভাবশালীর মাটি খনন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
অবৈধভাবে মাটি খনন

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে আউশকান্দিতে অবৈধভাবে মাটি খনন ও বিক্রি করে হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী মহল লক্ষ লক্ষ টাকা।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপথ বিভাগের জায়গা দখল করে হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে অবৈধভাবে মাটি খনন করে মাটি বিক্রি হাতিয়ে নিচ্ছে একটি চক্র লক্ষ লক্ষ টাকা, সহ অনেকেই নানা অট্টালিকা ও স্থাপনা তৈরী করে কোটি কোটি টাকা মূল্যের সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করে এযেন আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। এসবের দেখার যেন কেউ নেই! সচেতন মহলের অভিযোগ।

নবীগঞ্জ উপজেলার ও ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি বাজারের উত্তর পূর্ব পার্শ্বে মিটাপুর গ্রামের নিকটে রবিবার দুপুরে সরে জমিনে পরিদর্শনকালে স্থানীয় সচেতন মহলের অনেকের সাথেই আলাপকালে অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক, অভিযোগ করে বলেন এবং দেখা যায় প্রভাবশালী কুচক্রী মহল কর্তৃক অপকর্মের নানা চিত্র চিত্র।

সম্প্রতি ঢাকা সিলেট মহা সড়ক ৬ লেনে উন্নীতকরণের সংবাদ পেয়ে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ কৃত এবং সীমানা পিলারের ভেতর থেকে মহাসড়কের নিকটবর্তী স্থান থেকে গভীর গর্ত করে মাটি খনন করে দালালদের নিকট মাটি বিক্রি করছেন আউশকান্দি ইউনিয়নের মিটাপুর গ্রামের আহাদ মিয়ার পুত্র ফরহাদ মিয়া ও রাজু মিয়া সহ তাদের একটি চক্র।

তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যেন কারো নেই। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সহ উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করে অনেকেই বিভিন্ন অট্টালিকা ও স্থাপনা তৈরী করে রাতারাতি লক্ষ লক্ষ টাকা কামাই করে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এ বিষয়ে হবিগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী’র সাথে মোটোফোণে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায় তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..