× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

অবশেষে দূর্নীতির অভিযোগে সভাপতি পদ হারাচ্ছেন শার্শার চালিতাবাড়ীয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি টিংকু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ অবশেষে ঘুষ, দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বজন প্রীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ প্রমানিত হওয়ায় শার্শার চালিতাবাড়ীয়া আর,ডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে তারপদ থেকে অব্যহতি দেওয়ার জন্য ৭ দিনের শোকজ নোটিশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর।

গত ২২ ফেব্র“য়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. আহসান হাবীব স্বাক্ষরীত বি অ- ৬/৬১৭৬/১৭৮(৯) নং স্মারকের মাধ্যমে জানাগেছে, চালিতাবাড়ীয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শেখ জহুরুল হক কর্তৃক আনিত অভিযোগ সমূহ তদন্তে সত্যতা প্রমানিত হওয়ায় প্রবিধান মালা ২০০৯ এর ১১(গ) ধারা অনুযায়ী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদ থেকে কেন অব্যহতি দেওয়া হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্য বোর্ডকে অবহিত করার জন্য তাকে নোটিশ দেওয়া হয়। যার অনুলিপি জেলা প্রশাক যশোর, জেলা শিক্ষা অফিসার, শার্শা উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সিষ্টেম এানালিষ্ট, পিএস টু চেয়ারম্যান যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর পাঠানো হয়েছে।

উল্লেখ্য চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর বিরুদ্ধে ঐ বিদ্যালয়ের সাবেক সদস্য শেখ জহুরুল হকের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘুষ, দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বজন প্রীতি ও সেচ্ছাচারিতার অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপক ভাবে প্রকাশিত হয়। পরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক গত বছরের ১৫ সেপ্টম্বর তারিখে বি অ- ৬/৬১৭৬/১৫৫৫(৮) নং স্মারকে যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান কে আহবায়ক, সরকারী মহিলা কলেজ যশোরের সহকারী অধ্যাপক শেখ আব্দুল হান্নান ও সরকারী টি,টি কলেজ যশোরের সহকারী অধ্যাপক ড. এস এম রফিকুর রহমানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলে গত বছর ২৪ ডিসেম্বর উমাশিঅ/শার্শা/যশোর তদন্ত ৩৯-২০১৫/২২৬/১(৫) নং স্মারকের শুনানী আদেশে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শুনানী অনুষ্ঠিত হয়। পরিশেষে ঐ বিদ্যালয়ের সভাপতিকে তার পদ থেকে অব্যহতির জন্য চুড়ান্ত শোকজ করা হল।

এব্যাপারে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. আহসান হাবীবের কাছে জানতে চাইলে তিনি জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হয়েছে। কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে ৭ দিনের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..