× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

অপেক্ষার অবশেষে

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

অপেক্ষার অবশেষে
বকুল হক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
নিস্তব্দ জানালার বাইরে দৃষ্টির দুর সীমানায়
নিঃসঙ্গতার হাতছানি,
দৃষ্টির লম্বা পথে মেলেনি অপেক্ষার ইচ্ছার একাকিত্বে
তুমি। প্রতিনিয়তের সূর্য চোখ রাঙিয়ে তাতিয়ে যায়
আমার রিক্ত অবয়বী উঠোন। গায় গতরে মোটাসোটা
ডগমগে লাল সূর্যের দেহ ক্রম ক্লান্তিতে এলিয়ে দেয়
পশ্চিমের রক্তাভ শাড়ীর আঁচলে।
নিশ্চিন্ত, নিঃসঙ্গ পরাভূত অপেক্ষা উপেক্ষিত হয়ে
স্বার্থপরতায় দিয়েছে ডুব।
বিরহের কালো মেঘে ঢেকে যায় অন্ধকার। ভয়ঙ্কর
গভীর অন্ধকারের ফিসফিসানি,  জানালার অনতি দুরে
জেগে ওঠা ভয়ের বেতাল নৃত্যের পদধ্বনিতে
আড়ামোড়া খেয়ে কেঁদে ওঠে একাকিত্বের ক্লান্তি।
সারারাত ধরে অন্ধকার, বেহায়ার মতো লুকিয়ে লুকিয়ে
দেখে কষ্ট কালো একাকিত্বের সঙ্গম।
কদাচিৎ অভিমানি নিশাচরের ডানা ঝাপটার বাতাস যেন দীর্ঘশ্বাসে লম্বা সুর,
হীম হয়ে আসে লোমকুপ খাড়া শরীর।
নিভৃতের শব্দহীন নিঃসঙ্গতা চুপিসারে আজো বেঁচে
আছে বিরক্তিহীন অনন্ত অপক্ষার অবশেষে।


এ ক্যটাগরির আরো খবর..