× Banner
সর্বশেষ
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা

অপরাধীদের হালাল করার রাজনীতি করে বিএনপি

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সাজা হওয়ার পরেও বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের পদ বাতিল না করে প্রমাণ করেছে তারা অপরাধীদের হালাল করার রাজনীতি করে। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু আরও বলেন, কোনো রাজনৈতিক দলের অপরাধী যদি কারাগারে যায় তবে সেই দল নিষিদ্ধ হয়ে পড়ে না।

তবে বিএনপি যদি আইনের শাসনে বিশ্বাস করতো তাহলে সাজা হওয়ার পরপরেই খালেদা জিয়ার চেয়ারপারসন পদ ও তারেক জিয়ার পদ বাতিল করতো।

কিন্তু তারা তা করেনি। এতে প্রমাণিত হয় বিএনপি অপরাধীদের হালাল করার রাজনীতি করে।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..