× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

নিউজ ডেস্ক

অনলাইন শপিং গ্রুপের আয়োজনে “বন্ধুত্বের হাত” সংগঠনের শীতবস্ত্র বিতরন

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
অনলাইন শপিং গ্রুপের আয়োজনে "বন্ধুত্বের হাত" সংগঠনের শীতবস্ত্র বিতরন

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ শীত আর ঘনকুয়াশা উপেক্ষা করে দিনাজপুরে প্রত্যান্ত গ্রামে শীতবস্ত্র নিয়ে হাজির দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের আয়োজনে “বন্ধুত্বের হাত ” স্বেচ্ছাসেবী সংগঠনের একঝাক তরুন- তরুনী সদস্যরা ।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলা ৫ নং সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর আশ্রমপাড়া গ্রাম, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে
আসামপাড়া ও মুটুনি বাজার,ও পরমেশপুর সারস্বত সেবাশ্রম (বৃদ্ধা আশ্রমে) দুস্থ মানুষের শীতের কষ্ট নিবারনের লক্ষে শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে সংগঠনের সদস্যরা ।

শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ এর সহযোগী সংগঠন “বন্ধুত্বের হাত” এর সভাপতি মোসলেহা মলি, সাধারন সম্পাদক অমিত রায়, সহ-সাধারন সম্পাদক আতিকা মনোয়ার আঁচল, সাংগঠনিক সম্পাদক হাফিজা পারভীন শিমু। আরো উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য সুবর্না রায়, আলবানী ইসরাঈল বৃষ্টি, জাকিয়া বিশ্বাস শিম্মি, জারিন তাসনিম অংকিতা, বুবলী প্রমূখ।

অনুষ্ঠানে অতিথীরা বলেন, আমরা এখানে যারা এসেছি সবাই বিভিন্ন কাজে লিপ্ত। আমরা বাসায় বিভিন্ন ধরনের পন্য তৈরী করে অনলাইনের মাধ্যমে তা বিক্রি করি। আমরা বুঝি গ্রামের মানুষ এই শীতে কাজ করতে কত কষ্ট পায়। দিনের কাজ শেষ করে এসে রাতে ঘুমাতে গেলেও ঠান্ডায় তাদের কত কষ্ট পেতে হয়। তাই আমাদের সবার ছোট্ট একটা প্রচেষ্টা ।
সবাই এই শীতের সময়ে নিজের নিজের জায়গা থেকে দুস্থদের পাশে দাড়ানোর আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..