নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে যৌথভাবে গত ৮ই আগষ্ট সন্ধ্যার ৬ টায় চাতরী চৌমহনীর ‘ডিলাইট কফি হাউজ ‘ এ যৌথভাবে ১১ জন সদস্য নিয়ে অস্থায়ী এক কমিঠি গঠিত হয়। কমিঠির নাম প্রকাশ করা হয় ‘কর্ণফুলী-আনোয়ারা অনলাইন প্রেস ক্লাব’। অনুষ্টিত কমিঠিতে সভাপতি হিসেবে এম ডি এইচ রাজু ও সাঃ সম্পাদক মহসিন পারভেজ ও সাংগঠনিক সম্পাদক রাজিব শর্মাকে মনোনিত করা হয়।
কমিঠি থেকে সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছায় অব্যাহতি দানের প্রসঙ্গে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান, সাংবাদিকতার পেশাটা অনেক সেনসেটিভ। মুখের কথায় বা আবেগে সংগঠন করা যায় না। ছাত্রাবস্থায় থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম, এখনও বিভিন্ন সাংস্কৃতিক সংঘটনে আছি। একটি সংঘটনের সবচেয়ে বড় ভূমিকা হল একমত পোষণ করা। আমাকে সংগঠনের সাংগঠনিক পদে রাখা হলেও কোন সদস্যদের সাথে পরিচিত করানো হয়নি। সদস্যরা আদৌ অনলাইন পোর্টালে আছে কি, না! তাও যাছাই করা যাইনি, এমনকি কর্মরত সাংবাদিক হলেও একটা পরিচিতির ব্যাপার আছে, ঐ পরিচিতি আমরা হইনি,বর্তমান অনেকেই কার্ড পেলে হাটে,মাঠে, ঘাটে সাংবাদিক বলে বেডায়। হয়তো সদস্যরা সভাপতির পরিচিতি হতে পারে, গণমাধ্যম ও ব্যক্তিগত পরিচয়ের প্রয়োজন আছে বলে মনে করি। কারণ যারা অনলাইন গণমাধ্যমে কাজ না করেও গণমাধ্যমকর্মী হিসেবে দাবি করলে, তা যদি আমি সদস্য হিসেবে গ্রহণ করি এর অপরাধের আইনগত প্রভাব আমার উপর ও পড়বে। প্রশাসনিকভাবে ২০১২ সাল থেকে চট্টগ্রামের বিভিন্ন সাপ্তাহিক, দৈনিক ও অনলাইনসহ, ক্রাইম প্রতিবেদক হিসেবে কাজ করে আসছি।দক্ষিণ চট্টগ্রামে সক্রিয় প্রেস ক্লাব আছে। কিন্তু অনলাইন রিপোর্টারদের কোন ক্লাব ছিল না। তাদের অবস্থান ছিল শূন্য। কেউ অনলাইন রিপোর্টারদের নিয়ে চিন্তা করেননি, এরপর ২০১৭ সালে জুলাইতে এসে সাংবাদিক সুমন শাহ্ তরুণ অনলাইন রিপোর্টারদের কথা চিন্তা করে’অানোয়ারা অনলাইন প্রেস ক্লাব’ গঠন করেন। এরপর ডি এম এইচ রাজু আগষ্টে কর্ণফুলি উপজেলার কথা চিন্তা করে ‘কর্ণফুলি -আনোয়ারা অনলাইন প্রেস ক্লাব’ নামক আরেকটি ক্লাব গঠন করে দক্ষিণ চট্টগ্রামের অনলাইন রিপোর্টারদের অভিভাবকের মত শূন্যপদ পূরণ করে অনলাইন রিপোর্টারদের স্থান শক্ত করেন। এতে আমি আনন্দিত।
আমার অব্যাহতি নিয়ে বলতে হলে তাহলে বলি, কর্ণফুলি – আনোয়ারা অনলাইন প্রেস ক্লাব বৈটকে ১১ জন বিশিষ্ট হলেও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে দেখলাম ২১ জন বিশিষ্ট, জাতীয় শোকদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করলে যা আমি জানিনা, আমার মোবাইল ও যদি বন্ধ থাকে, ফেইসবুক, টুইটার, মেইল সার্ভিস বন্ধ ছিল না। সংগঠনের যে সদস্যগুলো কে সাংবাদিক হিসেবে নেওয়া হয়েছে এর মধ্যে সভাপতি, সাঃ সম্পাদক, সহঃ সাঃ সম্পাদক এই তিনজনের গণমাধ্যম ও আমার পরিচিত কিন্তু বাকি ১৮ জন কে বা কারা আমি ছিনিনা, তাদের গণমাধ্যম ও পরিচিতি কি জানিনা।আমার পরিচিতির প্রয়োজন ছিল, একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠনের লোক পরিচিতি আমার প্রয়োজন। আমি পারিনা সংবাদকর্মী, যারা রোদে পুড়ে, পানিতে ভিজে, বন্যায়, সুখে, দুখে সমাজের মধ্যে নিজেকে বিসর্জন দিচ্ছে, ঝুঁকির মুখে গিয়ে সংবাদ সংগ্রহ করছে তাদেরকে অসম্মান করতে। স্পষ্টকথা অপরিচিতদের সাথে সংগঠন আমি করতে পারি না। দেশে তথ্য মন্ত্রণালয়ের নীতিমালা আছে, অনলাইন নীতিমালা আছে তা আমি অমান্য করতে পারিনা। আমার ব্যক্তিগত সমস্যার কারণে এই অব্যাহতি নেওয়া। আমাকে একটি ফরম দিয়ে ছিল, আমি পূরণ করিনি। গতকাল ২০ আগষ্ট ২০১৭ বিকালে সাঃ সম্পাদক বরাবর আমার স্বাক্ষর ও সিলযুক্ত অব্যাহতিপত্র ও অনলাইন প্রেস ক্লাবের খালি ফরম স্ব-উপস্থিতিতে প্রদান করি।’
ভবিষৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি আজকের কথা বলতে পারবো, ভবিষৎয়ে পরিস্থিতিতে আমাকে বলে দিবে কি করব, কোথায় যাব, তবে আমার সাথে কোন গনমাধ্যম কর্মীর সাথে ব্যক্তিগত শত্রুতা নেই। আমি সাংবাদিকতায় যখন আছি, যে কোন ক্লাব বা সংঘটনে থাকবো।