× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে সেবা খাতের বৈদেশিক আয়

ACP
হালনাগাদ: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
সেবা খাতের বৈদেশিক আয়

বিদেশি প্রতিষ্ঠানকে সেবা দিয়ে পাওয়া বৈদেশিক মুদ্রা বা ডলার দেশে আনার প্রক্রিয়া সহজ করল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে। তবে প্রবাসীদের আয় বা রেমিট্যান্স পাঠানোর জন্য এসব ফরম পূরণ বা ঘোষণা দিতে হয় না।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ইন্টারনেট ব্যাংকিং ‌ব্যবস্থায় ‌‍‌‘অ্যাপ’ ভিত্তিতে রেমিট্যান্স আনতে অনলাইনে ঘোষণা দিয়ে লেনদেন করা যাবে। পরে ইলেকট্রনিকভাবে ঘোষণার প্রিন্ট করা ফরম ৩০ দিনের মধ্যে গ্রাহকের সই নিলেই হবে। এত দিন ফরম পূরণ করে সরাসরি জমা দেওয়ার পর বৈদেশিক মুদ্রা আনতে হতো।

এছাড়া সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ না এসে যদি ওই আয় অন্য কোনো ব্যাংক হিসাবে  আসে তাহলে ব্যাংক বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস সিস্টেমের মাধ্যমে গ্রাহকের ব্যাংককে স্থানান্তর করতে পারবে।

সংশ্লিষ্টরা বলছেন অনলাইন ব্যবস্থায় ফরম-সি গ্রহণের সিদ্ধান্ত মাইলফলক হিসেবে কাজ করবে। এ ব্যবস্থার ফলে সেবাখাতের আয় অহেতুক সময়ক্ষেপণ ছাড়াই গ্রাহক তার হিসাবে আয় করা বৈদেশিক মুদ্রা সহজে আনতে ও জমা করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..