× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

স্টাফ রিপোর্টার

অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে রিপোর্ট করা হলে সমাজ সঠিক পথে হাঁটবে -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে রিপোর্ট

বাজার মূল্যবৃদ্ধির পেছনে মুনাফাখোররা দায়ী। সংকটের কারণে সব সময় বাজারদর বাড়ে তা নয়। অতিরিক্ত মুনাফা করার প্রবৃদ্ধিও অপরাধ। এগুলো নিয়েও রিপোর্ট করা দরকার। যারা মজুত করে দাম বাড়ায় তাদের বিরুদ্ধেও রিপোর্ট হওয়া দরকার। এ রিপোর্ট করাও ঝুঁকিপূর্ণ। কারণ যারা ব্যবসায়ী তাদেরও গণমাধ্যম রয়েছে। আর এসব বিষয়ে রিপোর্ট করা হলে সমাজ সঠিক পথে হাঁটবে। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্র্যাবের ৪০ বছর পূর্ণ হলো। আজও আপনারা ঐক্যবদ্ধ আছেন। অন্যদিকে ডিআরইউও ঐক্যবদ্ধ আছে। আপনারা কেউ বিভক্ত হননি। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। রাজনৈতিকভাবে বিভক্ত হবেন না। রাজনৈতিকভাবে বিভক্ত হওয়া ভালো নয়। ক্রাইম রিপোর্টিং একটি ঝুঁকিপূর্ণ বিট। এ বিটের সাংবাদিকরা কোনো অপরাধীর বিরুদ্ধে নিউজ করলে সে ক্ষেপে যায়। রাজনৈতিক বিটেও ঝুঁকি আছে। তবে, ক্রীড়া ও বিনোদন বিটের সাংবাদিকদের কোনো ঝুঁকি নেই।

ড. হাছান মাহমুদ বলেন, দেশে সামাজিক অপরাধের পাশাপাশি রাজনৈতিক অপরাধও বাড়ছে। রাজনীতির নামে মানুষ পোড়ানো ও আগুন দেওয়া পৃথিবীর অন্য কোথাও ঘটে কি না জানা নেই। আগুন দেওয়া ও মানুষ পোড়ানো এগুলো অপরাধ।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে বক্তব্য দেন ক্র্যাবের সেক্রেটারি মামুনূর রশীদ, সাবেক সভাপতি আবু সালেহ আকন, সাবেক সেক্রেটারি আবুল হোসেন। এ সময় ক্র্যাব নেতারা উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী ক্র্যাবের নেতাদের নিয়ে ৪০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন। শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..