× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

উত্তরা প্রতিনিধি(সোহরাব হোসেন)

অটোরিকশা থেকে মাসোয়ারা নেয় দক্ষিণখানের পুলিশ

ACP
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০২২
অটোরিকশা থেকে মাসোয়ারা নেয় দক্ষিণখানের পুলিশ

রাজধানীর এয়ারপোর্ট রেলক্রসিং ও কসাইবাড়ী রেলক্রসিং থেকে দক্ষিণখানের বিভিন্ন এলাকায় যাতায়াতের অন্যতম প্রধান বাহন ব্যাটারিচালিত ইজিবাইক/অটোরিকশা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই থানা এলাকায় প্রায় ৮-১০ হাজার অটোরিকশা চলাচল করে। ঝুঁকিপূর্ণ ও রেজিস্ট্রেশনবিহীন এই যানটি রাজধানীতে নিষিদ্ধ হলেও পুলিশ এবং স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের মাসোয়ারা দিয়ে বেশ দাপটের সঙ্গেই চলছে দক্ষিণখানে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন অটোচালক জানান, প্রতি মাসের ১ তারিখে থানা পুলিশের টাকা বুঝিয়ে দিতে হয়। টাকা দিলে এক ধরনের স্টিকার লাগিয়ে দেয়া হয়। এই স্টিকার থাকলে রাস্তায় চলাচল করতে বাধা থাকে না। প্রতি মাসেই স্টিকারের রং পরিবর্তন করা হয়।
আতিক নামে এক অটোরিকশা চালক বলেন, পুলিশের নামে ৬০০ টাকা করে চাঁদা নেয়া হয়। প্রতি মাসের ১ তারিখে আমরা ৬০০ টাকা জমা দিয়ে একটি স্টিকার নেই। এই স্টিকার না থাকলে আমাদের অটোরিকশা আটক করা হয়। থাকলে কিছু বলে না।
খোঁজ নিয়ে জানা গেছে, শাহিন ও দেলোয়ারসহ ৮-১০ জন লাইনম্যান পুলিশের নামে টাকা উঠায়। অটোরিকশাপ্রতি সাড়ে ৪০০ টাকা জমা পড়ে থানা পুলিশের কাছে। বাকিটা লাইনম্যানরা ভাগ করে নেয়। এ হিসেবে ৮-১০ হাজার অটোরিকশা থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে থানা পুলিশ।
এছাড়া অত্র এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক নতুন নামাতে হলে বিমানবন্দর থানা শ্রমিক লীগ কার্যালয়ে সাড়ে তিন হাজার টাকা চাঁদা দিতে হয়। পরে প্রতিদিন ২০ টাকা করে জিপি দিতে হয়। এই টাকার ভাগও থানায় যায়।
জানতে চাইলে থানার এসআই সুজন বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের টাকা নেয়া হয় না। আমরা অবৈধ এই যানের বিরুদ্ধে। কিন্তু এই এলাকায় যাতায়াতের জন্য এগুলোই একমাত্র ভরসা। তাই জনস্বার্থে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে এটি চলতে দেয়া হয়। তবে বিআরটিএ বা সিটি করপোরেশন যদি মনে করে এই যান চলতে দেয়া হবে না, তাহলে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..