× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

অটোরিকশা চুরির ৪ দিন পরে চক্রের দুই সদস্য আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
অটোরিকশা চুরির ৪ দিন পরে চক্রের দুই সদস্য আটক

মাদারীপুরের ডাসারে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনার ৪ দিন পরে চক্রের দুই সদস্যকে অটোরিকশাসহ আটক করে পুলিশ দিল জনতা।
শনিবার(৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করছেন,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন-ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম গ্রামের মৃত: আছমত মাতুব্বরের ছেলে মো.শাহিন মাতুব্বর(৪৫) ও তার স্ত্রী  একই গ্রামের জাহান বেপারীর মেয়ে লিপি আক্তার(৩০)।
অটোরিকশার মালিক মো. আমির হোসেন চৌকিদার জানান,আমি তিনমাস আগে আড়াই লক্ষ টাকা দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাটি কিনে নিজেই চালাই।চারদিন আগে পশ্চিম কমলাপুর সাবেক চেয়ারম্যান সবুজ কাজীর বাড়ীতে অটোরিকশা বিদ্যুৎতের চার্জে রেখে ঘুমিয়ে পরি।রাত ২ টার দিকে চোরের উপস্থিতি টের পাই।পরে পিছুপিছু ধাওয়া দিলে দ্রুত অটোরিকশা নিয়ে রাস্তা দিয়ে চালিয়ে চলে যেতে সক্ষম হয় চোরচক্র।আমার অটোতে জিপিএস ডিভাইস  লাগানো ছিল।পরে প্রযুক্তির সহায়তায় লোকেশন ট্রাকিং করে জানতে পারি গতকাল রাতে উপজেলার কর্ণাপাড়া দিয়ে আমার অটোরিকশা চালিয়ে আসছে চোরচক্রের সদস্যরা।তারা অটোতে মোট ৪ জন ছিল।পরে আটোরিকশা চালিয়ে কর্ণপাড়া ব্রীজের কাছে আসলে স্থানীয়দের সহায়তায় দু’জনকে আটক করতে পারি।অপর দুই চোর চক্রের সদস্য দৌড়ে খালের মধ্যে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।দুই চোরকে আটক করে পুলিশের কাছে তুলে দেই।
স্থানীয়রা জানান,সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে আসছে।দুই চোরকে ধরা হয়েছে, তারা দু’জন স্বামী-স্ত্রী।এ চক্রের সাথে আরও লোকজন আছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,অটোরিকশা চুরির ঘটনায় দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত দুইজনকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।চুরির সাথে আর কেউ জড়িত আছে কিনা  খোঁজ নিয়ে  পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..