× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

বুড়িগঙ্গা নদী থেকে শরীরের চামড়া উঠে যাওয়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০২০
অজ্ঞাত যুবকের লাশ

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের (৪০) এর ভাসমান লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ।

 অজ্ঞাতনামা পুরুষের (৪০) এর ভাসমান লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ।

শ্যামপুর ভাসানটেক খেয়াঘাট এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

হাসনাবাদ নৌ পুলিশের এস আই মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীর শ্যামপুর ভাসানটেক খেয়াঘাট এলাকায় অজ্ঞাতনামা পুরুষের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি তীরে উঠায়।

নিহতের পড়নে হাফ হাতা সাদা গেঞ্জি, জিন্সের প্যান্ট ও সু জুতা রয়েছে। লাশটি ৪-৫ দিন আগের ফলে শরীরের চামড়া উঠে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিটি সাতার জানতেন না পানিতে পড়ে ডুবে মারা যেতে পারে। নিহতের পরিচয় পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাতনামা পুরুষের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনা নৌ পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..