× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশেই দায় সারছে ইউনাইটেড হাসপাতাল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

ঢাকার গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিবৃতিতে দুঃখ প্রকাশেই দায় সারছে ইউনাইটেড কর্তৃপক্ষ। তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

জানাযায়, দু’বার কোভিড নেগেটিভ আসার পরও রোগীকে করোনা ইউনিটে রাখে ইউনাইটেড হাসপাতাল। আগুনে মৃত ৫ জনের মধ্যে দু’জনের ছিল করোনামুক্তির সনদও। হাসপাতালটিতে করোনা চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতদের স্বজনরা।

বুধবার (২৭ মে) রাত ১০টার দিকে হঠাৎ আগুন ধরে যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে।

ইউনাইটেড হাসপাতাল চিকিৎসক রাশেদ আহমেদ শান্ত বলেন, ‘হঠাৎ করেই শুনি অনেক চিল্লাচিল্লির আওয়াজ। তারপর গিয়ে দেখি ইউনাইটেড হাসপাতালের যে ইউনিটটা করোনা চিকিৎসার জন্য বরাদ্দ সেটিতে আগুন লেগেছে।’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ৩টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে এক নারী ও চার পুরুষের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে করে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আইসোলেশন ইউনিটটি তৈরিতে ব্যবহৃত উপাদান অতিরিক্ত দাহ্য হওয়ায় এ দুর্ঘটনা।

ডিএমপি গুলশান জোনের ডেপুটি পুলিশ কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, ‘খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেখানে যেসব উপাদান ছিলো সবই দাহ্য পদার্থ।’


এ ক্যটাগরির আরো খবর..