× Banner
সর্বশেষ
মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

অক্টোবরের পর দেশে বিদ্যুতের সমস্যা থাকবে না-প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
অক্টোবরের পর দেশে বিদ্যুতের সমস্যা থাকবে না

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অক্টোবরের পর দেশে আবহাওয়া ঠান্ডা হলে বর্তমান বিদ্যুৎ ঘাটতি আর থাকবে না। আর দেশে ছয় মাসের বেশি জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা নেই।

বৃহস্পতিবার (২৮ জুন) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা বৃক্ষমেলা-২০২২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর জেলায় শিক্ষার হার তুলনামূলক কম। শতকরা ৬৯ ভাগ মানুষ শিক্ষিত। শিক্ষার হার বৃদ্ধিতে সরকারিভাবে আরও উদ্যোগ নেওয়া হবে। কারণ শিক্ষা মানুষের বুদ্ধিমত্তাকে বিকোশিত করে, বিচক্ষণতা বৃদ্ধি করে। শিক্ষা জাতীকে উন্নত করে। তাই শিক্ষা-ই হলো বড় বিনিয়োগ।

তিনি বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। মেহেরপুর জেলা বর্ষার সময় সবুজে প্রাণবন্ত হয়ে ওঠে। বৃক্ষ আমাদের মেহেরপুরকে সবুজ শ্যামল করে রেখেছে। সুতরাং বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই বর্ষায় বাড়িতে বাড়িতে বৃক্ষরোপণ করতে পারেন।

জেলা বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে অর্ধশত স্টল পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মো. কবীরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় আয়োজিত জেলার নার্সারি মালিকদের নিয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসকের কার্ষালয় চত্বরে পাঁচ দিনব্যাপী চলবে এ বৃক্ষমেলা ।


এ ক্যটাগরির আরো খবর..