× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

পাটকেলঘাটার মাঠে মাঠে কৃষকের সম্ভাবনার কুল চাষ

admin
হালনাগাদ: সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

এস. এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥
পাটকেলঘাটার মাঠে মাঠে কৃষকের কাংখিত কুল চাষ বেশ লক্ষ্য করার মত। কুল চাষ এতদঞ্চলের কৃষকের লাভমুখী ফসলের মধ্যে একটি। আবহাওয়া অনুকুল থাকলে হয়তো এবছরও কৃষক কুল চাষে লাভবান হবেন বলে আশা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, তালা উপজেলার অধিকাংশ মাঠের জমিগুলোতে কুল চাষ করা হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে গাছগুলোতে বেশ ফলন দেখাও যাচ্ছে। সারি সারি গাছগুলো ভরা মুকুল শেষে ছোট ছোট ফল কৃষকের মনকে আনন্দে দোলা দিয়ে যাচ্ছে। সাধারণত আশ্বিন মাস নাগাদ কুল চাষের কলম রোপন করা হয়। যা পরবর্তী বছরের মাঘ মাস নাগাদ ফলন ভাঙ্গা হয়। একেকটি রোপিত কলম চারা মুল্য ৭০ থেকে ১’শ টাকা পড়ে যায়। এ অঞ্চলে ৩ জাতের কুল চাষ করা হয়। নারকেল কুল, আপেল কুলের ভেতর হাইব্রিড জাতের কুল আকারে বেশ বড় হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এই কুল ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। থানার কুমিরা গ্রামের শহিদুল ইসলাম জানালেন, এ বছর ২ বিঘা জমিতে কুল চাষ করেছি। গাছগুলোর ফলনের অবস্থা আশানুরুপ ভালো। আশা করছি বাজারে চাহিদা মোতাবেক দাম ভালো পাওয়া যাবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সামান্য পানি সেচ, আগাছা পরিষ্কার, ডালপালা ছাটাইকরণ সহ অল্প কীটনাশক সার ঔষধ দিলেই এর পরিচর্যা সমাপ্ত হয়।

কীটনাশক সার বিক্রেতা আব্দুল্লা সরদার ও আব্দুল আজিজ জানালেন, গতবছরের মতো এবারও কুল চাষ একটি লাভজনক ফসল হিসেবে কৃষক তার দাম পাবে বলে আশা রাখছি। তালা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ইসহাক মোল্্যা জানান, কুলচাষ এ অঞ্চলের মানুষের অনেকের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। এবছর কুল চাষ মাঠ জুড়ে বেশ ভালো অবস্থান করে আছে।


এ ক্যটাগরির আরো খবর..