× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

৯৯৯-এ কল দিয়ে অন্য ফাঁসাতে গিয়ে নিজেইরাই গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
৯৯৯-এ কল দিয়ে অন্য ফাঁসাতে গিয়ে নিজেইরাই গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে অন্যকে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন দুই যুবক।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উজির আলী চৌকিদার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে মো.ইমন (২২) ও সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মাহাবুল হক মেস্ত্রী বাড়ির মৃত বেলায়েত হোসেনের ছেলে মো.সুজন হোসেন (২৪)।

মঙ্গলবার (১৭ মে) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গরু বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

স্থানীয়ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল সোমবার দুপুর পৌনে ২টার দিকে এমরান হোসেন নামে জৈনক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানান বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উজির আলী চৌকিদার বাড়িতে গাঁজাসহ এক যুবককে আটক করে রাখা হয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করলে সন্দেহের উদ্রেক হয়। এরপর পুলিশ ৯৯৯-এ কল করা ব্যক্তিসহ সাক্ষীদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে এবং প্রকাশ্যে এলাকায় তদন্ত করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনায় মূলহোতা ইমনসহ দুইজনকে গ্রেফতার করে। তদন্তে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে গাঁজা দিয়ে ফাঁসানোর জন্য ৯৯৯- এ কল করা হয়। পরে পুলিশ মূলহোতাদের গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসমিদের হেফাজত থেকে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..