× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

নিজস্ব প্রতিবেদক

৭১ জন শীর্ষ মাদক কারবারি-সহ ৮৪৬ জন গ্রেফতার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গত ২১ দিনে ৩ হাজার ৩৯৭টি অভিযান পরিচালনা করে ৭৬২টি মামলা দায়েরপূর্বক ৭১ জন শীর্ষ মাদক কারবারি-সহ ৮৪৬ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন মাদকের চিহ্নিত গডফাদার রয়েছে। গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান
পরিচালনা করছে।

অভিযান পরিচালনাকালীন ২ লাখ ২৭ হাজার ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪০০ কেজি গাঁজা, ২ দশমিক ৬৬৫ কেজি হেরোইন, ১ কেজি আইস, ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, ১ হাজার ৫৪২ ক্যান বিয়ার, ২ হাজার ৮০১ পিস টাপেন্টাডল ট্যাবলেট,

১ হাজার ২২২ লিটার চোলাই মদ, ২ হাজার ৭৪২ এমপুল ইনজেকশন, একটি শটগান, নয় রাউন্ড গুলি, নয়টি যানবাহন এবং ১৭ লাখ ১৭ হাজার ৭৭০ টাকার নগদ অর্থ উদ্ধার ও জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..