× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

৫৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ভারতীয় টেনিস দল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

দীর্ঘ ৫৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ভারতীয় টেনিস দল৷ পাক ভূ-খণ্ডে শেষবার ১৯৬৪ সালে লাহোরে ডেভিস কাপের লড়াই হয়েছিল দু’দলের মধ্যে৷ ভারত টাই জিতেছিল ৪-০ ব্যবধানে৷ এবার টাই খেলা হবে ইসলামাবাদের পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সের ঘাসের কোর্টে৷ বিজয়ী দল ২০২০ সালের কোয়ালিফায়ার খেলবে৷

আগামী ৫ অগস্ট পাকিস্তান সফরের জন্য ভারতের দল বেছে নিতে বসবেন জাতীয় নির্বাচকরা৷ আগামী ১৪-১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া গ্রুপ-ওয়ানের গুরুত্বপূর্ণ টাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান৷ ভিসা পেতে সময় লাগবে বলেই টাইয়ের এক মাসেরও বেশি সময় হাতে থাকতে দল গড়ে নিতে চায় অল ইন্ডিয়া টেনিস অ্যাসোশিয়েশন বা সংক্ষেপে এআইটিএ৷

ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড বরাবরই ভালো৷ মোট ৬ বার ডেভিস কাপে পাকিস্তানের মোকাবিলা করে ৬ বারই জয় তুলে নিয়েছে ভারত৷ শেষবার ভারত-পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে ডেভিস কাপ টাই খেলেছিল ২০০৬ সালে৷ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেবার পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় ভারত৷

ডেভিস কাপ ব়্যাংকিংয়েও ভারত পাকিস্তানের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে৷ ভারতের ডেভিস কাপ ব়্যাংকিং এই মুহূর্তে ২০৷ পাকিস্তান সেখানে ৩৭ নম্বরে রয়েছে৷

এআটিএ’র সেক্রেটারি জেনারেল হিরন্ময় চ্যাটার্জী বলেন, ‘আমরা ৫ অগস্ট পাকিস্তান টাইয়ের জন্য দল ঘোষণা করব৷ ইতালির বিরুদ্ধে কলকাতায় খেলা দলটাকেই কার্যত ধরে রাখা হত পারে৷ তবে সবকিছুই নির্ভর করবে বিশ্বব়্যাংকিংএর উপর৷ আসলে পাকিস্তানের ভিসা পেতে সময় লাগে বলে আমরা আগে থেকে প্রক্রিয়া সেরে রাখতে চাইছি৷’

হিরন্ময় চ্যাটার্জী ইঙ্গিত দেন যে, ইউকি ও নাগালের চোটের জন্য সিঙ্গলসে প্রজনেশ গুণেশ্বরণ ও রাম কুমার রামানাথন হতে পারেন ভারতের প্রথম দুই পছন্দ৷ রোহন বোপান্না ও দ্বিবীজ শরণকে ডাবলসের জন্য নির্বাচিত করা হতে পারে৷ ইতালির বিরুদ্ধে টাইয়ের পরেই নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি ও কোচ জীশান আলির সঙ্গে চুক্তি শেষ হয়েছে এআইটিএ’র৷ তবে এখনই তাঁদের পরিবর্ত খোঁজার রাস্তায় হাঁটতে রাজি নয় তারা৷ বরং পাকিস্তন সফরে আরও একবার এই দু’জনের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে৷


এ ক্যটাগরির আরো খবর..