× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

নোয়াখালী প্রতিনিধি

৫ শিশুকে হত্যা চেষ্টাকারী নারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
manab bandhan

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ৫ শিশুকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী সাবেক ইউপি নারী সদস্য রুপাকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে সবুজ বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন ও এলাকাবাসী।
মঙ্গলবার উপজেলার চরজব্বর থানা মোড় মুক্তিযোদ্ধা চত্ত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জয়গা জমির বিরোধকে কেন্দ্র করে গত ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার  ২নং চরবাটা ইউনিয়নের সালাহ উদ্দিন কেরানীর বাড়ির নজরুল ইসলামের স্ত্রী ২নং  চরবাটা ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য রুপা ৫ শিশুকে হত্যার উদ্দ্যেশে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে শিশুদেরকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  এ ঘটনায়  রুপা, তার স্বামী নজরুল এবং পশ্চিম চরবাটা গ্রামের  আলা উদ্দিন হেলুসহ ৩ জনকে  আসামি করে চরজব্বর থানায়  মামলা করে ভুক্তভোগী পরিবার।  মামলা দুই দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তারা অভিযুক্ত রুপাসহ সকল আসামিকে  দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর শুক্রবার জয়গা জমি বিরোধের জেরে  রুপা  ২ নং চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সাঈদ বিন আশরাফ (১০) সাদ বিন আশরাফ (৫) ফজলে এলাহী রনির মেয়ে লুবাবা খানম জেমি (৭) জহিরুল ইসলামের মেয়ে জেবিন (৯) জাহিন (৫) শিশুকে কুপিয়ে আহত করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  দেব প্রিয় দাস বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..