আত্মঘাতি বোমা হামলায় পাকিস্তানে সেনাসহ নিহত ৩

আত্মঘাতি বোমা হামলায় পাকিস্তানে সেনাসহ নিহত ৩

পাকিস্তানের উত্তর অঞ্চলের মিরানশাহ জেলায় আত্মঘাতী বোমা হামলায় এক সেনা সদস্য ও দুজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) ওয়াজিরিস্তান প্রদেশে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকটি ওই এলাকায় রাখা একটি মোটরসাইকেলে পাতা ছিল। এর পাঁচ দিন আগে একই জেলায় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণে এক সেনা ও একজন বেসামরিক নিহত এবং আরও ৯ জন বেসামরিক আহত হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।