× Banner
সর্বশেষ
পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫ জনের জীবন বাঁচিয়েছে ২০ মাসের শিশু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
জীবন বাঁচিয়েছে শিশু

ভারত প্রতিনিধিঃ ৫ জনের জীবন বাঁচিয়েছে ২০ মাস বয়সী শিশু। দিল্লির রোহিনী অঞ্চলে বসবাসকারী ২০ মাস বয়সী ধনিষ্ঠের এই কাজ  উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

সর্বকনিষ্ঠ অঙ্গ দাতার খাতায় নাম ওঠালেন দিল্লির ধনিষ্ঠা । তাঁর হৃদয়, লিভার, দুটো কিডনি আর দুটি কর্নিয়া পাঁচ জন রোগীকে দান করা হয়েছে।

গত ৮ জানুয়ারি বিজেলে ধনিষ্ঠা বাড়ির ছাদে খেলতে খেলতে মাটিতে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাকে তৎক্ষণাৎ গঙ্গারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের অনেক প্রচেষ্টার পরেও তাকে বাঁচানো যায় নি। ১১ জানুয়ারি ডাক্তাররা ধনিষ্ঠার ‘ব্রেন ডেড” ঘোষণা করে। ধনিষ্ঠার ব্রেন ছাড়াও তাঁর সব অঙ্গই কাজ করছিল। শোকে কাতর হওয়ার পরেও ধনিষ্ঠার বাবা মা শ্রী আশিস কুমার এবং শ্রীমতী ববিতা তাঁদের ফুটফুটে সন্তানের অঙ্গ দান করার ইচ্ছে প্রকাশ করেন।

ধনিষ্ঠার বাবা আশিস কুমার বলেন, ‘আমরা হাসপাতালে থাকাকালীন অনেক এমন রোগী দেখেছি যাদের অঙ্গের খুব প্রয়োজন। যেহেতু আমরা আমাদের সন্তানকে খুইয়ে দিয়েছি, সেহেতু তাঁর অঙ্গ দান করে সেসব রোগীদের বাঁচানোর ইচ্ছে প্রকাশ করি যাদের অঙ্গের খুব দরকার।

ডঃ ডি. এস রাণা জানান, ‘ধনিষ্ঠার পরিবারের এই কাজ খুবই প্রশংসনীয়। আর ওনাদের এই কাজ অনেককে অনুপ্রেরণা দেবে। ০.২৬ প্রতি মিলিয়ন হিসেবে ভারতে অঙ্গ দানের হার খুবই কম। অঙ্গের কারণে প্রতি বছর ৫ লক্ষ ভারতীয় প্রাণ হারান।”


এ ক্যটাগরির আরো খবর..