× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী

৪৩টি মন্ত্রণালয় বকেয়া বিদ্যুৎ বিল ১,৪৩৫ কোটি টাকা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

সরকারের ৪৩টি মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগে ৩১ মে পর্যন্ত বিদ্যুৎ বিল বাবদ এক হাজার ৪৩৫ কোটি ৩১ লাখ টাকা বকেয়া আছে। সংসদকে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর ২০১৮) সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

নসরুল হামিদ জানান, বকেয়া পাওনার মধ্যে সরকারি প্রতিষ্ঠানে ৬৬৮ কোটি ৪২ লাখ টাকা ও আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৭৬৬ কোটি ৮৮ লাখ টাকা বকেয়া আছে। এর মধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের কাছে ৯৬ কোটি ৯০ লাখ টাকা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে ৯৫ কোটি ৩০ লাখ টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৯৫ কোটি ৩৩ লাখ টাকা, ধর্ম মন্ত্রণালয়ের কাছে ৫৭ লাখ ৩২ লাখ টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে ৪৬ কোটি ৯৬ লাখ, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ৩৭ কোটি ৬৬ লাখ টাকা, স্থানীয় সরকার বিভাগের কাছে ৩৬ কোটি ৩২ লাখ টাকা, কৃষি মন্ত্রণালয়ের কাছে ২৪ কোটি ৩৮ লাখ টাকা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে ২২ কোটি ৬১ লাখ টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ২১ কোটি ৭৫ লাখ টাকা, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাছে ১৬ কোটি ৮০ লাখ টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে ১৩ কোটি ৮৫ লাখ, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে ১২ কোটি ২২ লাখ টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে ১২ কোটি ৪৪ লাখ টাকাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে বিদ্যুৎ বিল পাওনা আছে।

তিনি বলেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্নকরণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের বকেয়া আদায়ের জন্য আন্তঃমন্ত্রণালয়ের সভা এবং জেলা পর্যায়ে মাসিক সভাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..