× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

৪০ কিলোমিটার যাবে একবার চার্জ দিলে

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইলেক্ট্রনিক স্কেট বোর্ডের কদর দিনদিন বেড়ে চলেছে। ইলেকট্রিক স্কেটবোর্ডে মোটর লাগানো থাকে যা দিয়ে অল্প দূরত্ব সহজে চলে যাওয়া যায়। এবার বাজারে এল এমন একটি ইলেক্ট্রনিক স্কেট বোর্ড যেটিতে একবার চার্জ দিলে চলে যাওয়া যাবে ৪০ কিলোমিটার পথ।

এটি তৈরি করেছে মেট্রোবোর্ড নামের স্কেটবোর্ড সংস্থা। ইলেক্ট্রনিক মোটর এবং ব্যাটারি সহ স্কেট বোর্ডটির ওজন প্রায় ১০ কেজি। এটি সর্বোচ্চ ঘণ্টায় ৩২ কিলোমিটার বেগে চলতে পারে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই স্কেট বোর্ডটিকে রিমোট দিয়ে অপারেট করা যাবে।

যুক্তরাষ্ট্রের এক স্কেটবোর্ড চালক নিউইয়র্কে এই স্কেটবোর্ডটির মাইলেজ এবং ব্যাটারি ক্ষমতা পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা গেছে, এক চার্জে স্কেটবোর্ডটি ৩০ কিলোমিটার পর্যন্ত চলেছে। এমনকি শেষ পর্যন্ত যাওয়ার পরও স্কেট বোর্ডটিতে চার্জ ছিল। মেট্রোবোর্ডের এই স্কেটবোর্ডটির মূল্য ১৫০০ ডলার।


এ ক্যটাগরির আরো খবর..