× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ৫৮ বছরের আবু বাক্কারের

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ মার্চ, ২০২১
শিশুকে পায়ুপথে ধর্ষণ

চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বাক্কার (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

২০শে মার্চ শনিবার মধ্যরাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের কুড়েরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শনিবার দুপুরের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় এক ইটভাটা শ্রমিকের ওই শিশু মেয়েটি পাশের বাড়ি থেকে মায়ের মোবাইল ফোন আনতে যায়। সেখান থেকে ফেরার পথে কুড়েরপাড় গ্রামের ৫৮ বছর বয়সী আবু বাক্কার মেয়েটিকে নিজের খালি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটি ডাকচিৎকার করতে থাকলে পালিয়ে যায় আবু বাক্কার। এ ঘটনা জানাজানি হলে রাতে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে গভীর রাতে আবু বাক্কারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..