× Banner

৩৫ রানে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৫ রানে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচে বাংলাদেশ নারী দলের দেয়া ১২৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯০ রান করে সফরকারীরা।

জিম্বাবুয়ে নারী দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন শার্নি মায়ার্স। আর বাংলাদেশ নারী দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুমানা আহমেদ। এছাড়া সালমা খাতুন ২টি, পান্না ঘোষ ১টি ও শাইলা শারমিন ১টি করে উইকেট নেন।

এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান করে স্বাগতিকরা। দলের পক্ষে অর্ধশত (৫০ রান) করে আউট হন ওপেনার আয়েশা রহমান। এছাড়া শারমিন আখতার ৩৫, ফারজানা হক ৩২* রান করেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আয়েশা রহমান।


এ ক্যটাগরির আরো খবর..