× Banner
সর্বশেষ
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি

৩৪তম বিসিএসে উত্তীর্ণদের মাধ্যমিক শিক্ষক পদে নিয়োগ

admin
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

দি নিউজ ডেস্ক: ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডারে সুপারিশ করা প্রার্থীদের মধ্যে ২৮৯ জনকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ৩০ আগস্ট প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের দেশের বিভিন্ন বিদ্যালয়ে পদায়নও করা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর ওই সব বিদ্যালয়ে যোগদান করতে হবে। এই সময়ে যোগ না দিলে নিয়োগপত্র বাতিল হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে (দ্বিতীয় শ্রেণি) বেতন পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) চৌধুরী মুফাদ আহমেদ জানান, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট থাকায় যাদের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেছে, তাদেরই নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বাকিদের প্রতিবেদন পাওয়া গেলেই নিয়োগ দেওয়া হবে। তবে পরে যারা নিয়োগ পাবেন, তাদের জ্যেষ্ঠতায় সমস্যা হবে না। পিএসসির করা মেধাতালিকা অনুযায়ীই জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

সারা দেশে ৩৩৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (গত বুধবার আরও ১০টি স্কুল সরকারি হয়েছে) সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজারের বেশি। কিন্তু দুই হাজারের বেশি পদ শূন্য। আবার প্রতিনিয়তই কিছুসংখ্যক শিক্ষক অবসরে যাচ্ছেন। এ কারণে পাঠদানে সমস্যা হচ্ছে। কিন্তু নিয়োগবিধি-সংক্রান্ত জটিলতার কারণে ২০১২ সালের পর থেকে এসব পদে আর নিয়োগ দেওয়া যাচ্ছিল না।

এই সংকট কাটাতে গত বছরের আগস্টে ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৪৫০ জন নন-ক্যাডারকে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৫০ জনকে নিয়োগের সুপারিশ করলেও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন ৩৩৬ জন। বাকিদের হয়তো এ চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা নেই। আর স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত পুলিশি যাচাই প্রতিবেদন পাওয়া গেছে ২৮৯ জনের। তাদের নিয়োগ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..